মা দুর্গার নিরঞ্জনের দায়িত্ব কাঁধে তুলে নিল নলহাটি থানার পুলিশ
দি নিউজ লায়ন ; দূর্গা পূজার বিসর্জনের বিশৃঙ্খলা শুরু হওয়ায় মা দুর্গার নিরঞ্জনের দায়িত্ব কাঁধে তুলে নিল নলহাটি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি পূজার বিসর্জন অনুষ্ঠান ছিল। রাস্তা দিয়ে ঠাকুর যাওয়ার সময় বিসর্জন কে ঘিরে প্রচুর লোকের জমায়েত হয়ে যায়।
শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। সাথে সাথে নলহাটি থানার পুলিশ হস্তক্ষেপ করে। বিশাল পুলিশবাহিনী গিয়ে হটিয়ে দেয় বিসর্জনের অংশগ্রহণ নেওয়া ভিড় কে। এরপর পুজো উদ্যোক্তাদের পুলিশ বাড়ি পাঠিয়ে দেয়। অল্প কিছু সদস্যদের নিয়ে পুলিশ নিজেদের কাঁধে মা দুর্গার কাঠামো তুলে নেয়।
প্রায় এক কিলোমিটার কাঁধে মা দুর্গাকে নিয়ে যায় পুলিশ। এরপর ঠাকুর বিসর্জন করা হয় স্থানীয় একটি পুকুরে নলহাটি থানার পুলিশের তত্ত্বাবধানে৷পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন বহু মানুষ।

Post a Comment